শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাখাওয়াত-টিপুর বিরুদ্ধে অপপ্রচারকারিরা আ.লীগের দোসর: হাজী মনির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ 🪪

নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির বলেছেন, বিগত ১৭ বছর আমরা এ রাজপথে কাঁটিয়েছি। আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আজকে আমাদের মাঠের নেতা সাখাওয়াত ভাই, টিপু ভাইয়ের নামে মিথ্যা অপপ্রচার রটানো হচ্ছে। যারা এ মিথ্যা অপপ্রচার রটাচ্ছেন, তারা আওয়ামী দোসর।

শনিবার (০১ নভেম্বর) বিকালে নগরীর চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।

সমাবেশে অপপ্রচারকারিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ার দিয়ে হাজী মনির আরও বলেন, আপনারা যদি এ অপপ্রচার বন্ধ না করেন তাহলে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তোলবো। রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আপনাদের চিনি আপনারা কারা। সুতরাং সাবধান হয়ে যান। নয়তো, আপনাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
বক্তব্য শেষ নগরীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিরতণ করে সদর থানা বিএনপি। এসময় সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102