মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় ৩১ দফার গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২৬ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে আজ শুক্রবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি পরিচালিত হয় নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায়। গণসংযোগটি গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে শুরু হয়ে মাসদাইর ঈদগাহ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আয়োজন ও নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু এবং বিএনপি নেতা মনির সরদার। এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ জনগণের হাতে “৩১ দফা” লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।

স্থানীয়রা বলেন, “মাসুদুজ্জামান মাসুদের এই উদ্যোগ নারায়ণগঞ্জের মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছে। জনগণের পাশে থেকে তিনি সত্যিকার অর্থে পরিবর্তনের বার্তা দিচ্ছেন।”

জনগণের কল্যাণে ধারাবাহিক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে মাসুদুজ্জামান মাসুদ জানিয়েছেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে জাতীয় পুনর্জাগরণের রূপরেখা যেখানে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন একসাথে প্রতিষ্ঠিত হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102