মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুবদল মানবতার প্রতীক: যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩১ 🪪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন,যুবদল শুধু রাজনীতির সংগঠন নয়, যুবদল মানবতার প্রতীক। রক্ত দান মানে শুধু একজন মানুষের জীবন বাঁচানো নয়, এটি মানবতার সেবা এবং জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক এবং এই আনন্দ র‌্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। আজকের তরুণেরা দেখিয়ে দিয়েছে—যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আনন্দ র‍্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “যুব সমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন দেখা নয়, বরং সেই পরিবর্তনে নিজের ভূমিকা রাখা।আমরা চাই একটি সুস্থ সমাজ, যেখানে প্রতিটি তরুণ নিজের দায়িত্ববোধ থেকে অন্যের পাশে দাঁড়াবে। আজ যুবদল সেই মানবিক নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব বিশেষ অতিথির বক্তব্যে বলেন,
যুবদলের ৪৭ বছরের পথচলা ত্যাগ, আদর্শ আর মানবতার ইতিহাস। এই আনন্দ র‌্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের যুবদের প্রাণের স্পন্দন। যুবদলের জন্ম হয়েছে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে। আমরা সেই ঐতিহ্যের ধারক ও বাহক। আজ সোনারগাঁয়ে যে বিপুল উৎসাহে যুবদল রক্তদান কর্মসূচি ও আনন্দ র‌্যালি করেছে—তা প্রমাণ করে, এই দেশের তরুণরা এখনো অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে দৃঢ় অবস্থানে আছে।

রক্তদান কর্মসূচি শেষে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে র‌্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

রক্তদান কর্মসূচি ও আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর ইসলাম সেন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, রাকিব হাসান, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য নোবেল মীর,আলিনুর বেপারী ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, সালে মুসা, আরিফ হোসেন বাবু, হারুন-অর-রশিদ, হাসান বশরী, রিপন বেপারী ,ইয়ামিন মোল্লা ,হকয়েক হাজার নেতৃবৃন্দ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102