সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম মহান বিজয় দিবসেে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আল আরিফ  মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন মহান বিজয় দিবসে বিএনপি নেতা হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা এড. আকতার হোসেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সোনারগাঁওয়ের কাইকারটেক হাটে জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস শহীদ বুদ্ধিজীবী দিবসে এলএএইচডিএফ চেয়ারম্যান মো. মনির হোসেনের শ্রদ্ধা বিদ্যানিকেতনে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন

স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক মহিলা পরিষদের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ,  নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা মাস- অক্টোবর ২০২৫ উপলক্ষে স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার ২০ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ।
স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন United Nations Development Programme (UNDP)-এর Women Health Breast Cancer Project-এ Physician In-charge এবং আইডিবির  কনসালটেন্ট ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা: রেহানা বেগম।
তিনি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় সচেতনতা, প্রতিরোধ ও নারীরা কিভাবে নিজেরাই পরীক্ষা করতে পারে, সেই পদ্ধতি উপস্থাপন করেন। হেলথ এন্ড ফুড সোসাইটির প্রশিক্ষক ডা: ফারা নাজিম খান প্রতিদিনের খাদ্যাভ্যাস কিভাবে স্বাস্থ্য সুরক্ষা দেয় এবং কিভাবে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। খাদ্যের মাধ্যমে দেহের রোগ প্রতিহত করা যায় সে বিষয়েও আলোচনা করেন।
তাঁরা বলেন- সচেতনতা ও সুরক্ষার জন্য প্রতিটি নারীকে অন্তত এই কাজগুলো নিয়মিত করতে হবে।
১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। নারীরা নিজেরাই স্ক্রীনিং পদ্ধতিতে পরীক্ষা করতে পারেন।
২. ৪০ বছর বয়সের পর প্রতি বছর একবার ম্যামোগ্রাফি করুন।
৩. সুষম খাদ্য গ্রহণ করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন।
    অতিরিক্ত ভাজাপোড়া ও তেল, ঝাল-মশলা
    এড়িয়ে চলুন।
৪. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন।
৫. নিয়মিত ব্যায়াম করুন— এটি শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
স্তন ক্যান্সার লজ্জার বিষয় নয়। পরিবার ও সমাজকে নারীদের পাশে দাঁড়াতে হবে। লজ্জা নয়, আলোচনা ও সচেতনতাই পারে জীবন বাঁচাতে। আজকের একটি সচেতনতা আগামী দিনের একটি জীবন বাঁচাতে পারে। সকলকে মিলেমিশে কাজ করতে হবে।
এ সময় বিভিন্ন বিষয়ে জানতে চান জেলার সদস্য ফাহমিদা আজাদ, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, প্রশিক্ষণ সম্পাদক লায়লা ইয়াসমিন, সদস্য নীলা আহমেদ ও তিথি সুবর্ণা,  শহর কমিটির সদস্য মল্লিকা দাস ও সুফিয়া বেগম।
জেলা কমিটির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন জেলার সাবেক সভাপতি আনজুমান আরা আকসির ও লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকণা দাস ও কমলা দে, সাধারণ সম্পাদক রহিমা খাতুনসহ জেলা ও শহর কমিটি সংগঠক ও তরুণীসহ ৩৬ জন সদস্য।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102