শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে এস. আলম রাজীব-এর শুভেচ্ছা বিনিময় তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​

না’গঞ্জে ১৫নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও  ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানাধীন ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় শহরের থানা পুকুর পাড় এলাকায় এই সভার আয়োজন করা হয়। কর্মীসভা শেষে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দোকান, পথচারী ও শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী লিটনের সঞ্চালনায় ও দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জেটির তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ এবং মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজল, জুনায়েদ আলম ঝলক, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা এবং সাংগঠনিক সম্পাদক কায়সার রায়হান খান।

এই কর্মসূচির মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102