মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নগরীর মিশনপাড়া এলাকায় এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২০ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে নাসিক ১২নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

১১ অক্টোবর-২০২৫, শনিবার বিকালে মিশনপাড়া মসজিদ থেকে গণসংযোগ শুরু করে ১২নং ওয়ার্ডের মিশনপাড়া, মেইন খানপুর, ব্যাংক কলোনি, বৌবাজার, পোলস্টার ক্লাব, পূর্ব খানপুর হয়ে হসপিটাল মসজিদে এসে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

গণসংযোগে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি কাউসার আহমদ সরকার, ইসলামী যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমীর মোহাম্মদ সিয়াম, খেলাফত মজলিসের ১২ নং ওয়ার্ড মধ্য শাখার সভাপতি ফরহাদ হোসাইন, ১৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102