মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “World Without Wars and Violence” (যুদ্ধ ও সহিংসতামুক্ত বিশ্ব গঠনের আহ্বান) শীর্ষক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হলো আন্তর্জাতিক অহিংসা দিবস।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে হিউম্যানিস্ট সোসাইটি বাংলাদেশ এবং দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সার্বিক সহোযোগিতায় ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

হিউম্যানিস্ট সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের আন্তর্জাতিক সমন্বয়ক এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারি, বাংলাদেশ চ্যাপ্টার বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম জসিম, নির্বাহী কমিটির সমন্বয়ক আইয়ুব আনসারী,শফিকুল ইসলাম কানু (গেরিলা কমান্ডার), মিজানুর রহমান পাশা, মমতাজ উদ্দিন খোকন (নির্মিষ্ঠ সদস্যবৃন্দ) ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব

মীযানুর রহমান,বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।

দিবসটি উপলক্ষে পানাম সিটিতে গাছ লাগানো, শান্তির বার্তা প্রচার ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান বিশ্বে সহিংসতা, যুদ্ধ ও বিভেদের পরিবর্তে মানবতা, ভালোবাসা ও শান্তির চেতনা ছড়িয়ে দিতে হবে। অহিংসাই হতে পারে মানবতার সত্যিকার পথ।”

এ সময় আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, সমাজের প্রতিটি স্তরে শান্তি ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার।

অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন–এর চেয়ারম্যান ড. আতাউর রহমান ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি যুদ্ধাবস্থায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কঠোর সমাধানের আহ্বান।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102