বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

সোনারগাঁয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা তৃণমূলে প্রচারের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে মুছারচর একাদশ বনাম লস্কর বাড়ী ফাইটার টিমের মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।

অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। তার রেখে যাওয়া আদর্শকে ধারন করেই আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। তৃণমূলে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে।”

তিনি আরও বলেন, “আজকের এ টুর্নামেন্ট তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিএনপি সবসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে কাজ করে এসেছে। অচিরেই এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াছিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুইয়া, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরশ আহমেদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রনি প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে দলীয় রাজনৈতিক চেতনার পাশাপাশি সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি উৎসাহিত করবে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102