মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, যাত্রী হয়রানি বন্ধের দাবি আবিদ রহমানের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুইজন দিকপাল : ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৫০ 🪪

 ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ ২০২৪ এর গনঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ – এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৫ মে রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার তারিক আল মেহেদী এবং নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুইজন দিকপাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁর রচনার পরশ পড়েনি সাহিত্যের এমন কোনো অঙ্গন নেই – উপন্যাস, ছোটগল্প, গান, কবিতা সর্বত্রই তাঁর সৃজনশীলতার স্বাক্ষর। বিশেষ করে তাঁর ছোটগল্পের দিকে তাকালে আমরা অবাক হয়ে যাই, একজন মানুষের পক্ষে এই বিপুল সৃষ্টি কীভাবে সম্ভব! তিনি শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধই করেননি, ‘গীতাঞ্জলি’র মাধ্যমে একে বিশ্ব দরবারে পরিচিত করেছেন এবং নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা সাহিত্য তাঁর কাছে চিরঋণী।”

জাতীয় কবি প্রসঙ্গে তিনি আরও বলেন, “অন্যদিকে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জীবনে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে, সীমাহীন কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা তাঁর কাছেও ঋণী। এই দুই মণীষীর জীবন ও কর্ম আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। তাঁদের গ্রন্থাবলি পাঠে তরুণদের উৎসাহিত করে জ্ঞান আহরণে উদ্বুদ্ধ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত সুধীজন গভীর শ্রদ্ধার সঙ্গে দুই কবির অমূল্য সৃষ্টি ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102