বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

কুতুবপুরে সেন্টু চেয়ারম্যান ছুটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৮৬ 🪪
 নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল আলম সেন্টু পারিবারিক ব্যাপারে ছুটি নিয়ে দেশের বাহিরে গেছেন। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান ১ আল মামুন মিন্টু ভূইয়া চতুর্থ বারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 
রবিবার (২৩ জুলা) সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান ১ মো. আল মামুন মিন্টু ভূইয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ১ আল মামুন মিন্টু ভূইয়া এর আগেও সফলতার সহিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা ও সকলের আস্থা হিসেবে এবারও তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এবিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আল মামুন মিন্টু ভূইয়া বলেন, আমার প্রতি বার বার আস্থা ও বিশ্বাস রেখে কুতুবপর ইউনিয়ন পরিষদের চতুর্থ বারের মতো ২৭ দিনেন জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করায় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি পরিষদের সকল সদস‍্য ও ইউনিয়নবাসী সকলের সহযোগিতা এবং দোয়া চাই।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102