রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮৫ 🪪

সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো-ঘ-০২-২০৪০) গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
এসময় গাড়ী থেকে ৮টি ছোট বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ফারুক হাসান নামে শাহীন আল মামুনের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াছ জানান, এই গাড়িটি শাহীন আল মামুনের। এ গাড়ীতে তল্লাশী করে দেশীয় অস্ত্র ও মাদকসহ চালককে আটক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, দেশীয় অস্ত্র ও মাদকসহ একটি গাড়ী আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী সাহেব আলী ও ভাঙ্গারী মিলনের শেল্টারে একটি সংঘবদ্ধ অপারাধী সিন্ডিকেট কিশোরগ্যাং সদস্যদের ব্যবহার করে নাসিক ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই অপরাধীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রতিদিনই এই অপরাধীরা অস্ত্রের মুখে অপরাধ করে বেড়াচ্ছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102