শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

নারী বগিতে পুরুষদের দখল: ইসলামী ছাত্র আন্দোলন তোলারাম কলেজ শাখার ক্ষোভ,

শাহ্ মুহাম্মাদ ছগির হোসেন,
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫০২ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ- ঢা-কা গামী ট্রেনের সংরক্ষিত মহিলা বগিতে প্রতিদিনই দেখা যাচ্ছে পুরুষ যাত্রীদের দখলদারিত্ব। এমনকি পর্দাশীল বয় বৃদ্ধ নারীরা দাঁড়িয়ে থেকেও বসার সিট পাচ্ছেন না, অথচ নির্লজ্জভাবে পুরুষ যাত্রীরা এসব সিট দখল করে বসে থাকেন।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, সংরক্ষিত মহিলা বগিতে অনেক পুরুষ যাত্রী বসে আছেন এবং নারীদের জন্য নির্ধারিত সিটেও তারা অবাধে অবস্থান করছেন। নারী যাত্রীরা কিছু বললে তাদের সাথে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারী যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি। তিনি এক ভিডিও বার্তায় বলেন, “মহিলাদের জন্য সংরক্ষিত বগিতে যে সকল পুরুষ নামধারী মহিলা বসে থাকে, তাদের জন্য তীব্র নিন্দা জানাই। নারীরা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, আর পুরুষরা নির্লজ্জভাবে বসে থাকে।”

তিনি আরও বলেন, “শীঘ্রই আমাদের এই চিত্র পাল্টাতে হবে। আমরা চাই একদিন অভিযান চালিয়ে নিশ্চিত করতে হবে যে, সংরক্ষিত বগিতে শুধুমাত্র মহিলারাই উঠবে। পুরুষদের অন্য বগিতে ওঠার ব্যবস্থা করতে হবে, তারপর ট্রেন ছাড়বে।”

তিনি জানান, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের বহু ছাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। এসব শিক্ষার্থীদের অনেক সময় সংরক্ষিত বগিতে উঠেও তর্ক-বিতর্ক ও অসম্মানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়। “আমার অসহায় ছাত্রী বোনেরা চোখের পানি ফেলেই চুপ থাকতে বাধ্য হয় । তাদের জন্য এই অন্যায়ের অবসান জরুরি।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, তারা যেন এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং নিয়মিত নজরদারি চালান, যেন সংরক্ষিত বগিতে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102