রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে পিটিয়ে রক্তাক্ত করল মাদক কারবারিরা ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গার্মেন্টস শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ ‘মাহে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই’: হাজী মো. শহীদুল্লাহ ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, জাগ্রত হোক সম্প্রীতি’— দেশবাসীকে যুবদল নেতা জোসেফের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন ‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল-আবরার মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে স্ত্রী, জেঠাস ও সন্তানকে হত্যার কথা স্বীকার করে ইয়াসিনের আদালতে জবানবন্দী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ 🪪

সিদ্ধিরগঞ্জে স্ত্রী লামিয়া আক্তার, তাঁর বড় বোন স্বপ্না আক্তার ও দুই বছরের সন্তান আবদুল্লাহ রাফসানকে হত্যার পর তাদের মরদেহ বস্তাবন্দী করে ফেলে দেওয়ার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত স্বামী ইয়াছিন আলী। বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুর রহমানের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি নেওয়া হয়।

পুলিশ ও ইয়াছিনের জবানবন্দি অনুযায়ী, ঈদের আগে জেল থেকে ছাড়া পেয়ে তিনি স্ত্রী লামিয়ার সঙ্গে থাকার চেষ্টা করলেও মাদকাসক্তি ও বেকারত্বের কারণে লামিয়া তা প্রত্যাখ্যান করেন। লামিয়া তাঁর বোন স্বপ্না ও শিশু সন্তানকে নিয়ে আলাদা থাকতেন। ৮ এপ্রিল রাতে ইয়াছিন লামিয়ার ভাড়াবাড়িতে গেলে স্বপ্না আক্তার (যিনি মানসিকভাবে অস্থির ছিলেন) বঁটি নিয়ে লামিয়াকে আক্রমণ করতে আসেন। এ সময় লামিয়া ইয়াছিনকে দায়ী করে বকাঝকা করলে ক্ষুব্ধ ইয়াছিন স্বপ্নার কাছ থেকে বঁটি নিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ মারেন। পরে চিৎকার করতে থাকা স্বপ্নাকেও হত্যা করেন তিনি। সর্বশেষ নিজ সন্তান রাফসানকে গলার তাবিজের সুতা দিয়ে শ্বাসরোধে মারা হয়।

ইয়াছিন জবানবন্দিতে জানান, তিনি লামিয়া ও স্বপ্নার মাথা ও অঙ্গপ্রত্যঙ্গ আলাদা করে বস্তায় ভরে কম্বল দিয়ে পেঁচিয়ে ময়লার ভাগাড়ে ফেলেন। রক্তমাখা কাপড় ও হত্যার অস্ত্র নিকটস্থ পুকুরে নিক্ষেপ করেন। ১১ এপ্রিল পুলিশ বস্তাবন্দী মরদেহ উদ্ধার করলে লামিয়ার বোন মুনমুন আক্তার ইয়াছিন, তাঁর বাবা দুলাল মিয়া ও বোন শিমু আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন।

জবানবন্দি শেষে ইয়াছিনকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়। পুলিশ তাঁর রিমান্ড নিয়ে আরও তদন্ত করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102