বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার 

দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৯ 🪪

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট হতে ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩শে এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর কার্য্যলয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে গনমাধ্যমকর্মিদের এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার সোনাডাঙ্গা থানার শহীদ গাজীর ছেলে মোঃ কামাল গাজী (অন্যান্য ছদ্মনাম- আদল শেখ, বাদশা), সিদ্ধিরগঞ্জ থানার মাষ্টারনীর বাড়ীর আক্তার হোসেনের ছেলে মোঃ আকাশ (১৮), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আনছার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯)।

তিনি আরও জানান ১৮ই এপ্রিল দিনগর রাত ৩টা ৪৫ মিনিটে জালকুড়ি তালতলার দেওয়ান মঞ্জিলে হাজী রায়হান উদ্দীন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮ থেকে ৯ জন ডাকাত দেশীয় অস্ত্রে ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ১ টি ম্যাকবুক ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যায়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় একই দিন মামলা দায়ের করা হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ ভরি লুন্ঠিত স্বর্ণসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে ও এর সাথে ৭ জন জড়িত রয়েছে বলে জানা। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। গ্রেপ্তার মোঃ কামাল গাজীর বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা, মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ২ টি ডাকাতির মামলা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102