বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে জমি নিয়ে মিথ্যা অভিযোগ: পিবিআই ও সিআইডি’র তদন্তে নির্দোষ প্রমাণিত ৫ জন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ ১৫৮ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান,“ শিক্ষার্থীদের  ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে চাই” : ইউএনও  শুভ চন্দ্র দাস হত্যা: রামকৃষ্ণ মিশনের গেটের পাশের ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু বাচ্চুকে ডা. মজিবুর রহমানের অভিনন্দন ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

ইসলামী আদর্শ ও নৈতিকতা ছাড়া জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মইনুউদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ 🪪
দ্বীন, শরীয়ত ও নৈতিকতা সম্পন্ন শিক্ষা ছাড়া কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি দিয়ে দেশ বা জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো নীতি ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র পরিচালনা করা গেলে সব ধরনের সামাজিক ও জাতীয় সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
​বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় অবস্থিত ‘আদর্শ স্কুল নারায়ণগঞ্জ’-এর বার্ষিক মেধা, সাহিত্য-সংস্কৃতি পুরস্কার প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমাদের সভাপতিত্বে এবং শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
​মাওলানা মইনুউদ্দিন আহমাদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে বলেন, “যে পড়াশোনার মধ্যে দ্বীন, শরীয়ত ও নৈতিকতা থাকে, সেটাই প্রকৃত মানসম্পন্ন শিক্ষা। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতাহীন শিক্ষা অর্জন করে যত বড় স্বীকৃতিই পাওয়া যাক না কেন, তা দিয়ে সমাজ বা দেশের কোনো উন্নয়ন সাধিত হতে পারে না।”
সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, “বর্তমানে মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় নানা সমস্যায় জর্জরিত। বাসাবাড়িতে রান্না করতে গেলে গ্যাস পাওয়া যায় না, ফ্যানের স্যুইচে চাপ দিলে বিদ্যুৎ থাকে না—এগুলো আমাদের দৈনন্দিন জীবনের কষ্ট। কিন্তু এর চেয়েও বড় সত্য হলো আমাদের মৃত্যুর পরকালের অনন্ত জীবন। পরকালে যদি শান্তি ও আলো না পাওয়া যায়, তবে সেই কষ্ট চিরস্থায়ী হবে। তাই ইহকাল ও পরকাল উভয় জীবনের সাফল্যের জন্য আমাদের রাসুল (সা.)-এর সুন্নাহ ও দেখানো পথ অনুসরণ করতে হবে।”
​শিক্ষার্থীদের প্রতি: রাসুলুল্লাহ (সা.) যেভাবে সর্বোচ্চ বিনয় ও মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষার্থীদেরও সেভাবে কুরআন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হতে আহ্বান জানান।
​আদর্শ স্কুল নারায়ণগঞ্জ শিক্ষার্থীদের চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা আগামী দিনে তাদের কর্মময় জীবনে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্য শেষে তিনি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য এবং শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের কল্যাণ কামনা করেন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি আলহাজ্ব মো সামছুল হক, তিনি বলেন আদর্শ স্কুল এবারের রেজাল্ট ভালো করেছে, তবে আমাদের প্রত্যাশা আরো বেশি শুধু রেজাল্টে নয় নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন যে জাতির শিক্ষার মান যত ভালো সে জাতি তত উন্নত। আদর্শ স্কুল শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ ব্যারিস্টার, উকিল’ই বানাবেনা, তারা নামাজীও বানাবে।
বার্ষিক মেধা সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদর্শ মহিলা মাদরাসা সভাপতি ডা:আলী আশরাফ খান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শহিদুর রহমান বাঙালি।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক মেধা তালিকা, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102