সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি  নারায়ণগঞ্জকে ‘শান্তিপূর্ণ মডেল’ জেলা গড়ার ঘোষণা এসপি হাবিবুরের, ৭ থানায় অভিযানে গ্রেফতার ১০৩ ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১০টি ইয়াবার লোভে বন্ধুকে ডেকে এনে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চাষাড়ার শুভ খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস  ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২

হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ 🪪

মাত্র ১০ মাস বয়সী শিশু হাফসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। তন্ময়ের মেয়ে হাফসা নারায়ণগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যায়।

সন্তান হারানোর শোকের সঙ্গে হাসপাতালের বকেয়া বিল পরিশোধের দুশ্চিন্তায় পরিবারটি যখন অসহায় হয়ে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

জানা গেছে, হাফসার চিকিৎসা বাবদ প্রায় ১ লাখ টাকা বিল বকেয়া ছিল। শিশুটির পরিবারের অসহায়ত্বের কথা জানতে পেরে টিপু ভাই মরহুম মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে ওই ১ লাখ টাকা বিল পরিশোধের ব্যবস্থা করে দেন। একই সঙ্গে শিশুটির দাফন-কাফনের ব্যবস্থাও করা হয়।

মানবিক সহায়তার পাশাপাশি পথশিশু, অনাথ ও অসহায় শিশুদের খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদানেও আবু আল ইউসুফ খান টিপুর ভূমিকা রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের খাবার ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

একটি শিশুকে হারানোর শোক কোনো সহায়তায় পূরণ হওয়ার নয়। তবে এমন কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ এবং দাফন-কাফনের ব্যবস্থা করা মানবিকতার একটি দৃষ্টান্ত।

হাফসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। আল্লাহ তাআলা ছোট্ট হাফসাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102