সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রি-পেইড মিটার বাতিল ও বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি  নারায়ণগঞ্জকে ‘শান্তিপূর্ণ মডেল’ জেলা গড়ার ঘোষণা এসপি হাবিবুরের, ৭ থানায় অভিযানে গ্রেফতার ১০৩ ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১০টি ইয়াবার লোভে বন্ধুকে ডেকে এনে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চাষাড়ার শুভ খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস  ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২

ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লার কাইয়ুমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী জসিম উদ্দিনের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ।

​রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের মেডিস্টার হাসপাতালে চিকিৎসাধীন আহত জসিম উদ্দিনের শয্যাপাশে যান তিনি। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার বিবরণ শোনেন।

​পরিদর্শনকালে মাওলানা মঈনুউদ্দিন আহমাদ এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “শান্তিপূর্ণ রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। অপরাধিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব।” একই সাথে তিনি আহত জসিম উদ্দিনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

​এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং জামায়াত নেতা শফিউর রহমান অপুসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102