সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রি-পেইড মিটার বাতিল ও বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি  নারায়ণগঞ্জকে ‘শান্তিপূর্ণ মডেল’ জেলা গড়ার ঘোষণা এসপি হাবিবুরের, ৭ থানায় অভিযানে গ্রেফতার ১০৩ ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১০টি ইয়াবার লোভে বন্ধুকে ডেকে এনে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চাষাড়ার শুভ খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস  ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২

বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ 🪪

দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে জেলার ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ কে।

রবিবার ৬-৯-২৬ইং দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন মোঃ করিম শেখ কে এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্মাননা প্রদানকালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক ব্যবস্থাপনায় মো. আব্দুল করিম শেখ দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার অবদান উল্লেখযোগ্য। একজন কর্মকর্তা হিসেবে তিনি যে পেশাদারিত্ব দেখিয়েছেন তা নতুন কর্মস্থলেও জেলার সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বদলি চাকরির একটি অংশ। তবে যেখানেই থাকুন না কেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন—এই প্রত্যাশা করি।

সম্মাননা গ্রহণ করে ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, নারায়ণগঞ্জে কাজ করার সময় জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন সম্ভব ছিল না।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। নতুন কর্মস্থলেও একই মনোবল নিয়ে কাজ করে যাব।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয় ট্রাফিক ইনচার্জ মো. আব্দুল করিম শেখ কে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102