সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ হাফসার মৃত্যু: ফাউন্ডেশনের অর্থায়নে চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা করলেন এড. টিপু জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলর হলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহবায়ক ও সেক্রেটারি  নারায়ণগঞ্জকে ‘শান্তিপূর্ণ মডেল’ জেলা গড়ার ঘোষণা এসপি হাবিবুরের, ৭ থানায় অভিযানে গ্রেফতার ১০৩ ফতুল্লায় সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ ১০টি ইয়াবার লোভে বন্ধুকে ডেকে এনে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই চাষাড়ার শুভ খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস  ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২

ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারহীনতার প্রতিবাদে আগামী মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ 🪪

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১৬২ মাস পূর্ণ হয়েছে আজ। দীর্ঘ সাড়ে ১৩ বছর পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র (চার্জশিট) এখনো আদালতে জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। এই বিচারহীনতার প্রতিবাদে এবং ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারের টর্চারসেলে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ সাড়ে ১৩ বছর অতিবাহিত হলেও এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘ সাড়ে ১১ বছরের শাসনামলে রাজনৈতিক প্রভাবে এই বিচার প্রক্রিয়া বন্ধ করে রেখেছিলেন।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দেশে সরকার পরিবর্তন হলেও বিচার ব্যবস্থার কোনো ইতিবাচক বা দৃশ্যমান পরিবর্তন এখনো পরিলক্ষিত হচ্ছে না। ত্বকী হত্যার বিচার ঝুলে থাকা রাষ্ট্রীয় বৈষম্যমূলক বিচার ব্যবস্থার এক নগ্ন উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

এই দীর্ঘ বিচারহীনতার প্রতিবাদে এবং ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে তাঁর পরিবার ও ত্বকীবাদী বিভিন্ন সংগঠন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102