বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হলেন রহিমা শরীফ মায়া বর্তমানে দেশে একটি চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে নাসিকের উদ্যোগ: পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশের সংকটেও মানবিক সহায়তায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিট ‎বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকি গ্রহণ অগ্রহণযোগ্য; অবিলম্বে পরবর্তী পরীক্ষাসমূহ স্থগিতের দাবি তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন শহিদ হোসেন আস্থা অর্জন করেই সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হবে’: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পুলিশি অভিযানে ২ ভুয়া কর্মকর্তা গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হলেন রহিমা শরীফ মায়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়াকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ কলেজের নবগঠিত গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে ২০২৬-২০২৮ মেয়াদের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর রহিমা শরীফ মায়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার ওপর আস্থা রাখার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় রহিমা শরীফ মায়া বলেন, “নারায়ণগঞ্জ কলেজ আমাদের জেলার একটি অত্যন্ত গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠান। আমাকে এই কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।”

২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত গভর্নিং বডিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে যার অভিষিক্ত হয়েছেন: বিদ্যোৎসাহী সদস্য: মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম। দাতা সদস্য: প্রবীর কুমার সাহা। হিতৈষী সদস্য: আবুল কাউসার আশা। অভিভাবক প্রতিনিধি: অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু। শিক্ষক প্রতিনিধি: মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান। সদস্য সচিব (পদাধিকারবলে): অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।

নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের শীর্ষ পদে থেকে রাজনীতির পাশাপাশি এখন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে রহিমা শরীফ মায়ার এই সম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নবগঠিত এই কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ কলেজ সামনের দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102