বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হলেন রহিমা শরীফ মায়া বর্তমানে দেশে একটি চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে নাসিকের উদ্যোগ: পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশের সংকটেও মানবিক সহায়তায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিট ‎বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকি গ্রহণ অগ্রহণযোগ্য; অবিলম্বে পরবর্তী পরীক্ষাসমূহ স্থগিতের দাবি তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন শহিদ হোসেন আস্থা অর্জন করেই সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হবে’: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পুলিশি অভিযানে ২ ভুয়া কর্মকর্তা গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে নাসিকের উদ্যোগ: পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৩ 🪪

ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নগর ভবনস্থ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নকর্মীদের হাতে এই সুরক্ষা সরঞ্জাম তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে আমাদের পরিচ্ছন্নকর্মীরা সম্মুখ সারির যোদ্ধা। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা সুরক্ষিত থাকলেই একটি সুন্দর ও জীবাণুমুক্ত নগরী উপহার দেওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি আদর্শ ‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে আরও গতিশীল করা হয়েছে। এই উদ্যোগের ফলে পরিচ্ছন্নকর্মীরা পেশাগত ঝুঁকি কমিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিতে পরিচ্ছন্নকর্মীদের মাঝে মাস্ক, প্লাস্টিক বুট, রেইন কোটসহ অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ পুনর্ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102