বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হলেন রহিমা শরীফ মায়া বর্তমানে দেশে একটি চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে নাসিকের উদ্যোগ: পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশের সংকটেও মানবিক সহায়তায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিট ‎বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকি গ্রহণ অগ্রহণযোগ্য; অবিলম্বে পরবর্তী পরীক্ষাসমূহ স্থগিতের দাবি তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন শহিদ হোসেন আস্থা অর্জন করেই সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হবে’: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পুলিশি অভিযানে ২ ভুয়া কর্মকর্তা গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশের সংকটেও মানবিক সহায়তায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪২ 🪪

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা, ভূমিধস ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা, মহানগর এবং থানা ইউনিটের নেতাকর্মীরা। মানবিক দায়িত্ববোধ থেকে তারা চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া এবং আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালী উপজেলার ঝালিয়াকাঠা ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে দুটি নৌকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ, দুর্গত বিভিন্ন এলাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বলেন, “দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেমের পরিচয়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বিশেষ করে সেইসব দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যেখানে প্রশাসন কিংবা অন্যান্য মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা এখনো পর্যাপ্তভাবে পৌঁছেনি। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ।”

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নামজুল ইসলাম বলেন, “দেশের এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। মানবতার এই আহ্বানে ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি—এ জন্য আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

জাতীয় ছাত্রশক্তি নেতৃবৃন্দ জানান, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও দেশের যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102