বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হলেন রহিমা শরীফ মায়া বর্তমানে দেশে একটি চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে নাসিকের উদ্যোগ: পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশের সংকটেও মানবিক সহায়তায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিট ‎বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকি গ্রহণ অগ্রহণযোগ্য; অবিলম্বে পরবর্তী পরীক্ষাসমূহ স্থগিতের দাবি তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন শহিদ হোসেন আস্থা অর্জন করেই সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হবে’: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পুলিশি অভিযানে ২ ভুয়া কর্মকর্তা গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পুলিশি অভিযানে ২ ভুয়া কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৬ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় অবস্থিত ‘পানাম ফুড পার্কে’ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার সখিপুর থানার মৃধাকান্দি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁও থানার নানাখি গ্রামের মোঃ মোস্তফা মোল্লার ছেলে আবিদ মাহমুদ আকাশ (২৯)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তদারকিতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে এই দুই ভুয়া পরিচয়দানকারীকে হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিজিএফআই-এর কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102