মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বৈষম্যবিরোধী মামলার ২ এজাহারনামীয় আসামি গ্রেফতার প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসংলগ্ন মন্তব্য: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলামকে শোকজ ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন; অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সত্যের পথে চলার শপথ: চাষাড়ায় মহানগর যুবদলের দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বৈষম্যবিরোধী মামলার ২ এজাহারনামীয় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃতরা হলেন— সানারপাড় (৩নং ওয়ার্ড) এলাকার মোঃ মাসুদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং গোদনাইল সৈয়দপাড়া (৮নং ওয়ার্ড) এলাকার মৃত আঃ রব বেপারীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে পৃথক দুটি স্থানে হানা দিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রথম আসামি সাইফুল ইসলাম রাহুল সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার (মামলা নং-১৮, তারিখ: ২৩ আগস্ট ২০২৪) ১৯নং এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলাও রয়েছে।

অপর অভিযানে গ্রেফতার হওয়া মোঃ মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জ থানার অপর একটি বৈষম্যবিরোধী মামলার (মামলা নং-১৫, তারিখ: ১৫ নভেম্বর ২০২৪) ৪৩নং এজাহারনামীয় আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত উভয় আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এই বিশেষ আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই গ্রেফতারের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া আরও বেগবান হলো বলে মনে করছে পুলিশ প্রশাসন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102