মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বৈষম্যবিরোধী মামলার ২ এজাহারনামীয় আসামি গ্রেফতার প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অসংলগ্ন মন্তব্য: সোনারগাঁ বিএনপি নেতা রফিকুল ইসলামকে শোকজ ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন; অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সত্যের পথে চলার শপথ: চাষাড়ায় মহানগর যুবদলের দোয়া মাহফিল

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮০ 🪪

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, এতিম শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৫টায় ফতুল্লার তল্লা রোডে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কালেক্টরেট মসজিদ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার দর্শনই আধুনিক বাংলাদেশের ভিত্তি। স্বাধীনতা-পরবর্তী ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, কৃষি ও শিল্প খাতের বৈপ্লবিক বিকাশ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে মুক্ত করেছিলেন। শহীদ জিয়ার প্রবর্তিত জাতীয়তাবাদী দর্শন আজও আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দর্শনকে ধারণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে ফিরে আসবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, রাজনীতির মূল লক্ষ্যই হলো জনসেবা। শহীদ জিয়া আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন। তাঁর শাহাদত বার্ষিকীতে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে ধর্মীয় পর্বে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সবশেষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত এতিম শিক্ষার্থীদের মাঝে নতুন বস্ত্র এবং কয়েকশ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102