মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, যাত্রী হয়রানি বন্ধের দাবি আবিদ রহমানের

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮১ 🪪

নারায়ণগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ’-এর পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য আবুল কালামের কন্যা এবং সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সামছুন নূর বাঁধন।

সোমবার (৪ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটি আগামী ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে।

এডভোকেট সামছুন নূর বাঁধন বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে এটিই প্রথম ঘোষিত এডহক কমিটি।

এই নিয়োগে এডভোকেট বাঁধনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এক অভিনন্দন বার্তায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু বলেন, “আমাদের প্রিয় নেতা আবুল কালাম সাহেবের সুযোগ্য কন্যা এবং সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট সামছুন নূর বাঁধন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

এর আগে, দীর্ঘ ১৪ বছর অর্থাৎ টানা সাতবার এই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমান ও সেলিম ওসমানের শাসনামলে তিনি এই দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় পর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে এমন বড় পরিবর্তনের ফলে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

নবনিযুক্ত সভাপতি এডভোকেট সামছুন নূর বাঁধন তাঁর প্রতিক্রিয়ায় জানান, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে তিনি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102