তাহমিদ আনোয়ার এক বিবৃতিতে জানান যে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি সাধারণ যাত্রীদের উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
তিনি বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হবে। কোনো প্রকার জনস্বার্থ বিবেচনা না করে এভাবে ভাড়া বৃদ্ধি গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অবিলম্বে এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করতে হবে এবং গণপরিবহন খাতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত বিবেচনা করতে হবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ বাড়ানো হয়েছে। অবিলম্বে ৫ টাকা বৃদ্ধি ভাড়া প্রত্যাহার করতে হবে