শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ: তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি বিপ্লব খাঁনের ​নৈতিকতাসম্পন্ন নাগরিক দিয়েই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা মইনুদ্দিন আহমাদ ​ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য তারু সরদার এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে হীরা সরদারের গভীর শ্রদ্ধা ‘এক পরিবারে একাধিক পদ গণতন্ত্রের অন্তরায়’: সামাজিক যোগাযোগ মাধ্যমে আসমা হেলেন বিথীর সরব অবস্থান নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত ‘পুলিশের শুধু ইউনিফর্ম নয়, স্বভাবও বদলাতে হবে’: ত্বকী হত্যার ১৫৭ মাসে রফিউর রাব্বি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তকে শোকজ, কাউন্সিল স্থগিতের নির্দেশ আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত

নগরবাসীকে সুপেয় পানি পৌঁছে দিতে নাসিকের বড় প্রকল্প: ৯ ওয়ার্ডে পাম্প স্থাপনের উদ্বোধন করলেন সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩১ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতাধীন ৯টি ওয়ার্ডে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে নতুন ৯টি পানির পাম্প স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বন্দর এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের আরসিম গেইট পাম্প হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই বৃহৎ প্রকল্পের সূচনা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ইউডিসিজিপি (UDCGP), এলজিইডি (LGED) ও জাইকার (JICA) যৌথ অর্থায়নে।

উদ্বোধন শেষে ভিত্তিপ্রস্তর এলাকা ও নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কড়া নির্দেশনা দেন। তিনি বলেন, “নগরবাসীর অন্যতম প্রধান চাহিদা হলো নিরাপদ পানি। দ্রুত সময়ের মধ্যে এই পাম্পগুলোর কাজ শেষ হলে এলাকাবাসীর পানির সংকট লাঘব হবে এবং তারা স্বাস্থ্যসম্মত পানির সুবিধা ভোগ করতে পারবেন।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ এবং বিএনপি নেতা ইকবাল হোসেনসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, এই ৯টি পাম্প চালু হলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে পানির সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের পানির সমস্যা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উন্নয়নমূলক পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102