শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ: মূলহোতা রিফাত ও রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত  ​আদর্শ সমাজ ও ইনসাফ কায়েমে দক্ষতা বৃদ্ধি চারিত্রিক গুণাবলি অর্জনের বিকল্প নেই- আবদুল জব্বার  দুর্ঘটনা রোধে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আলীগঞ্জ স্কুলের সামনে স্পীডব্রেকার স্থাপন কাশিপুরে আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ আরিফুল ইসলাম টিটু ঢালী সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৮ আড়াইহাজারে ৬৫ পুলিশের বিশাল অভিযান: স্ত্রী হত্যাকারী ও ডাকাতসহ গ্রেফতার ৪ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত ফতুল্লায় ১৩ বছরের কিশোর লামিম ৩দিন ধরে নিখোঁজ নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা

টিকটকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ: মূলহোতা রিফাত ও রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে টিকটক আইডির মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—নারায়ণগঞ্জ বন্দরের কদম রসুল (রসুলবাগ) এলাকার গাজী মিয়ার ছেলে মোঃ রিফাত (২১) এবং একই থানার বাগবাড়ী এলাকার জাহিদ হোসেনের ছেলে মোঃ রোমান (২১)।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ১৪ বছরের এক নাবালিকা। টিকটক আইডির মাধ্যমে ১নং আসামি রিফাতের সঙ্গে তার পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মার্চ রিফাত ভিকটিমকে দেখা করার কথা বলে বন্দর ঘাটে আসতে বলে এবং যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা বিকাশ করে পাঠায়। ওইদিন ভোরে ভিকটিম তার বাড়ি চাঁদপুর থেকে লঞ্চযোগে নারায়ণগঞ্জে আসে।

এরপর দুপুর ১টার দিকে রিফাত ভিকটিমকে রিসিভ করে মিশুকযোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে বন্দর থানাধীন নবীগঞ্জ কদমরসুল এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ২নং আসামি রোমান উপস্থিত ছিল। সেখানে রিফাত ও রোমান ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা ঘটনাস্থলে নেশাদ্রব্য সেবন করে ভিকটিমের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে এবং এক পর্যায়ে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় আজিবপুর মাজার রোড এলাকা থেকে দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102