মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, যাত্রী হয়রানি বন্ধের দাবি আবিদ রহমানের

সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের সাব্বির আহমেদ সেন্টু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫৭ 🪪
দেশের সাহিত্যাঙ্গনে নিজের লেখনীর বৈচিত্র্য আর সৃজনশীলতার ছাপ রেখে চলেছেন নারায়ণগঞ্জের খ্যাতিমান লেখক ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। নব্বই দশকের এই তুখোড় কলমযোদ্ধা এবারের মেলায় পাঠককে উপহার দিয়েছেন ভিন্ন ভিন্ন স্বাদের মোট ৬টি বই। যার মধ্যে ৩টি তার একক কাজ এবং বাকি ৩টি যৌথ ও সম্পাদিত।
বরাবরের মতো এবারও সাব্বির আহমেদ সেন্টু বিভিন্ন বিষয়ের ওপর লেখনী চালিয়েছেন। তার একক বইগুলোর মধ্যে উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ছড়াগ্রন্থ ‘ছড়ার সেঞ্চুরী’ এবং নাট্যগ্রন্থ ‘সত্যের ধ্বংস নাই’। এছাড়াও টই টই প্রকাশনী থেকে পাঠকদের জন্য এসেছে তার নতুন গল্পগ্রন্থ ‘অদৃশ্য ভূত’। প্রতিটি বইয়েই তিনি সমকালীন সমাজ ও মানুষের মনের গহীনের কথা তুলে ধরেছেন।শুধুমাত্র একক গ্রন্থেই নয়, সম্পাদনাতেও সাব্বির আহমেদ সেন্টু দেখিয়েছেন মুন্সিয়ানা। তার সম্পাদনায় টই টই প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ ‘শব্দে শব্দে ভালবাসা’। বইটিতে ১২ জন নবীন ও প্রবীণ লেখকের ‘কাঁচা-পাকা’ লেখার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। নান্দনিক প্রচ্ছদের কারণে বইটি মেলায় আসা পাঠকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়া তার সম্পাদনায় সাহিত্যের ছোট কাগজ ‘ধ্রুব’-র অক্টোবর ২০২৫ ও ফেব্রুয়ারি ২০২৬ সংখ্যা দুটিও এই মেলায় প্রকাশিত হয়েছে।

সাব্বির আহমেদ সেন্টু মূলত নব্বই দশকের একজন শক্তিশালী লেখক। ১৯৯৩ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘শতাব্দীর শ্লোগান ১৪০০’ প্রকাশের মাধ্যমে তিনি সাহিত্যঙ্গনে পা রাখেন। এরপর ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার ছড়াগ্রন্থ ‘স্নেহের নক্ষত্র’। পেশাগত কারণে মাঝে কিছুটা সময় বিরতি থাকলেও বর্তমানে তিনি পূর্ণ উদ্যমে সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক বছরগুলোতেও তার কলম ছিল সচল। ২০২৪ সালে তার ছড়ার বই ‘ছড়ার বুলেট’ এবং ২০২৫ সালে উপন্যাস ‘স্বপ্নভরা দুটি চোখ’ ও নাট্যগ্রন্থ ‘শর্টস্ক্রিপ্ট’ পাঠকমহলে বেশ সমাদৃত হয়।

মেলায় আসা পাঠকরা বলছেন, সাব্বির আহমেদ সেন্টুর লেখার বিশেষত্ব হলো এর সহজবোধ্যতা ও বৈচিত্র্য। একদিকে শিশুদের জন্য ছড়া, অন্যদিকে গুরুগম্ভীর নাটক ও গল্প—সবক্ষেত্রেই তার সাবলীল বিচরণ তরুণ লেখকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102