কমিটিতে আসমা বেগমকে আহ্বায়ক, নাসিমা বেগমকে সদস্য সচিব এবং সদস্য হিসেবে আসাদুজ্জামান খান রিপন, ফয়েজ আহম্মেদ, কল্পনা আক্তার, সুমি আক্তার, মাফিয়া আক্তার, আলাউদ্দিন, নূর নাহার, সালমা বেগম ও পিংকী বেগমকে মনোনীত করা হয়।
উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন (জিএসএ) সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মো: সোহাগ, সুমিল পাড়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো: আলামিনসহ থানা শাখার নেতৃবৃন্দ। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে গণসংহতি আন্দোলন (জিএসএ) সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান বলেন,
“গণসংহতি আন্দোলন (জিএসএ) জনগণের গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ। আজকের এই ১০ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার নতুন ধাপে প্রবেশ করলাম। শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে আমরা স্থানীয় সমস্যাগুলোকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সংগঠিতভাবে মোকাবিলা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, নাগরিক সেবার অব্যবস্থা ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।”
সভায় বক্তারা বলেন, তৃণমূলভিত্তিক সংগঠন শক্তিশালী না হলে গণমানুষের দাবি আদায় সম্ভব নয়। তাই ১০ নং ওয়ার্ড কমিটি স্থানীয় পর্যায়ে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মী সভা শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।