সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শ্রমিকদের অধিকার আদায়ের স্লোগান: চাষাঢ়া শহীদ মিনারে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ 🪪

মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে সকাল থেকেই বিভিন্ন কারখানা থেকে সাধারণ শ্রমিক ও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। ফুলেল শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা শহীদদের স্মরণের পাশাপাশি বাঁচার মতো মজুরি ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত শ্রমিক-জনতা ও গণমাধ্যমের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। বায়ান্নর ভাষা আন্দোলনের সাথে মেহনতি মানুষের সংগ্রামের যোগসূত্র তুলে ধরে তিনি বলেন,

“১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকত, জব্বাররা বুকের তাজা রক্ত দিয়ে শুধু মাতৃভাষার অধিকারই প্রতিষ্ঠা করে যাননি, তারা আমাদের শিখিয়েছেন কীভাবে শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। ৫২’র সেই প্রতিবাদী চেতনাই আজ মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মূল প্রেরণা।”

তিনি আরও বলেন, “আজ বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে আমাদের এই গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিকদের ঘাম ও রক্তের ওপর। অথচ দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখছেন, সেই শ্রমিকরাই আজ নানাভাবে বৈষম্য ও শোষণের শিকার। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বাঁচার মতো সম্মানজনক মজুরি, কারখানায় নিরাপদ কর্মপরিবেশ এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হলে আমাদের ভাষা আন্দোলনের শিক্ষাকে ধারণ করতে হবে। ৫২’র চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শ্রমিক সমাজকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।”

পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ কর্মসূচিতে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ভাষা শহীদদের রুহের শান্তি কামনার পাশাপাশি একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102