শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা

আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ 🪪
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় আগামী ১০ জানুয়ারি শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। শততম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা নানারকম আয়োজন করতে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম। ইতোমধ্যে নানারকম খেলাধুলার আয়োজন সম্পান্ন হয়েছে।
তবে ১০ জানুয়ারি দিনব্যাপী উদযাপন সামনে রেখে প্রস্তুতিকার্য সম্পর্কিত ধারাবাহিক আলোচনা সভা আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক এবং জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা এবং সদস‍্য সচিব আব্দুল আউয়াল সরকারসহ অন‍্যান‍্য সদস্যবৃন্দ।
সভার শুরুতে শতবর্ষ উদযাপন কমিটির সদস্য কাজী খালেদ কায়েস বাপ্পি প্রস্তুতিকার্যের অগ্রগতি এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন। সভার সমাপনী বক্তব্যে আহবায়ক নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে যথাযথভাবে তা পালনের নির্দেশনা প্রদান করেন এবং শেষমুহূর্তের প্রস্তুতি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোকপাত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102