বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ

নগরীর যানজট নিরসনে স্বেচ্ছাসেবী কার্যক্রমে ব্যবসায়ী সমাজের ধারাবাহিক ভূমিকা অব্যাহত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ 🪪

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে আবারও সম্মিলিত উদ্যোগ নিয়েছে বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মডেল গ্রুপ। এই উদ্যোগের অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালনের জন্য ২o জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ১৪ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত একই উদ্যোগে স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার আরও সংগঠিত ও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, শহরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের একার নয়।
এই শহর আমাদেরই। তাই এর দায়ভারও আমাদের সবাইকেই নিতে হবে। নাগরিক হিসেবে আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, তাহলেই নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও যানজটমুক্ত নগরীতে রূপ দেওয়া সম্ভব ।

তিনি বলেন, যানজট নিরসনে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনীতিবিদ, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। নিয়ম মেনে যানবাহন চলাচল, অবৈধভাবে রাস্তা দখল বন্ধ এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিশ্চিত করা গেলে শহরের বড় সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন, সিটি করপোরেশনকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত শেষ করা জরুরি। একই সঙ্গে ট্রাফিক পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নারায়ণগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যেই শহরটি একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102