মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি – রাজিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬৪ 🪪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বাদ আছর ফতুল্লা থানাধীন দক্ষিন সস্তাপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হলো দেশ ও দেশের মানুষকে নিয়ে। দলের প্রতিটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের সহযোগিতায় সবসময় প্রস্তুত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত প্রায় ১৭ বছর আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের উপর যে অত্যাচার জুলুম হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু দেশবাসীর উপর যে অত্যাচার হয়েছে, বিচারহীনতার যে ট্রেডিশন চালু হয়েছিলো সেটা থেকে মুক্ত হতে ২০২৪ সালে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। সমস্ত অন্যায় অবিচার যেগুলো পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো করেছে যদি সেটা আমাদেন মাঝেও দেখা যায় তাহলে সেটা হবে দুঃখজনক। আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে অন্যায় কিছু করার চেষ্টা করেন তাহলে বলবো আপনার জীবন অন্ধকার। এ এলাকাটি একটি শিল্প প্রধান এলাকা তাই বিভিন্ন স্থানের লোকজন এখানে বসবাস করে। আমরা শুনেছি পূর্বে তাদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে আরো বেশী সোচ্চার হওয়ার আহ্বান করবো। সাধারণ মানুষ এখনো বিএনপির প্রতি আস্থা রাখে। বিগত দিনগুলোতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার সেটাকে বাস্তবে রুপ দিতে হলে সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে।

বক্তব্য শেষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর বিএনপির নেতা ডাঃ মুজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা মুজিব, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ বুলু সহ পঞ্চায়েত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102