বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

একাধিক মামলার আসামী আ,লীগ নেতা সেলিম  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪০ 🪪
নারায়ণগঞ্জের আওতাধীন রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে হত্যা সহ একাধীক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সেলিম রেজা কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২শে মার্চ) ভোরে চনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমি দখল, বালু ভরাটসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক এবং ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সেলিম রেজা এলাকা ছাড়া ছিল।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,অপারেশন ডেভিলহান্ট অভিযানে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক  মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।  সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালত প্রেরন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102