বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত ৪ বছর পর রূপগঞ্জে ডিবি পরিচয়ে তেলবাহী ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন করলো পিবিআই : বিমানবন্দর থেকে একজন গ্রেফতার বন্দর ঘাট টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে: তারিকুল কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির ফতুল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের জয়ে ক্লান্তিহীনভাবে প্রচার প্রচারণায় রেজা রিপন যারা কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, তারা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সংলাপ করেছে নারায়ণগঞ্জ সুজন

রূপগঞ্জে প্রকাশ্যে ঘুরছে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ 🪪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বাধা-নির্যাতন ও আন্দোলনে অংশ নেওয়া আব্দুল্লাহ আল মামুনের হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা আনোয়ার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও নিহতের পরিবার।
হত্যা মামলায় বাকি আসামিরা পলাতক থাকলেও আনোয়ার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হত্যা মামলার মূল কাগজপত্র ফাইল ও তার অবৈধ যাবতীয় প্রমাণাদি ইতোমধ্যে এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।
এ নিয়ে নিহতের স্ত্রী ছাবিনা আক্তার ৬৭ জনের নাম ও আরও অজ্ঞাত ১৫০/২০০ জনকে অজ্ঞাত আসামি করে নারায়ণগঞ্জ আদালতে একটি গত জানুয়ারি মাসের ২৭ তারিখে একটি মামলা করেন।
মামলায় নিহতের স্ত্রী ছাবিনা উল্লেখ করেন, গত ৫ আগস্টে নারায়ণগঞ্জে সাইনবোর্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্র-জনতার সঙ্গে মামুনও মিছিলে অংশগ্রহণ করে। এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে অন্যান্য আসামিরা ছাত্রদের ওপর দেশীয় অস্ত্র পিস্তল, রিভালবার, শর্টগান, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও গ্রেনেড বোমাসহ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গুলিবর্ষণ করতে থাকে। এতে কয়েকজন ছাত্র আহত হয়। সে সময় মামুন তাদের উদ্ধার করতে গেলে তিনিও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লা কলেজে নেওয়া হয়। পরেরদিন বিকেল সাড়ে ৪টায় সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, মামুনকে হারিয়ে তার স্ত্রী পাগল প্রায়। অন্যদিকে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন খবরে হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েছে মামুনের স্বজনরা। এমন নৃশংস হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি করেন স্বজনরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি তথ্য নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, নিহত আব্দুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরার এলাকার বাসিন্দা। তিনি বরাব গ্রামের অবস্থিত ম্যাক সোয়েটার কারখানায় চাকরি করতেন। অন্যদিকে মামলার অন্যতম আসামি আনোয়ার (২৮) নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দির মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার মাসাব এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে মাসাব থেকেই তিনি ব্যবসা ও রাজনীতি করে আসছেন বলে জানা যায়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীসহ ২০০ জনকে আসামি করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102