শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান, জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া ও মাহফিল ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৪৮ ঘন্টা পর যুবক উদ্ধার, আটক-২ রাজনৈতিক মতপ্রকাশের জেরে ছাত্রদল নেতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ নারায়ণগঞ্জ আদালতে ‘ছাত্রলীগ নেতাকে’ আটকের চেষ্টা, ছাত্রদল ও আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি গভীর রাতে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিল বন্দর থানা প্রেস ক্লাব বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল

ছাত্রলীগ এখন নিষিদ্ধ এর আগে দেশ থেকে তারা পালিয়েছে – সাখাওয়াত ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ 🪪
নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন রানা বলেন, বিগত ১৭ বছর যাবৎ আমাদের বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতাকমীর্দের বাড়িতে থাকতে দেয়নি হাসিনা সরকার। পুলিশি হয়রানিতে ঘরের মা বোন স্ত্রী সন্তানরা বাড়ি ঘরে আতংকে থাকতে হতো। এখন আওয়ামীলীগের নেতাকর্মী বাড়িতে থাকায় কর্মসূচি দিয়ে পলাতক হাসিনা তাদের বাহিরে বের করার চেষ্টা করছে। পলাতক নেত্রী কোন কথা না শুনে বাড়িতে পরিবার নিয়ে থাকেন। ছাত্রলীগ এখন নিষিদ্ধ দল, এর আগে তারা দেশ থেকে পালিয়ে গেছে।

মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারী) বিকেলে গোগনগর এলাকায় শীতালক্ষ্যা ব্রীজের সামনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও  বলেন, জনগণের বিচ্ছিন্ন দল রূপান্তিত হয়েছে ফ্যাসিবাদি আওয়ামীলীগ। ভুয়া কর্মসূচী ঘোষনা দিয়ে বাড়িতে থাকা নেতাকমীর্দের মাঠে নামানো চেষ্টা করে যাচ্ছে। এদিকে জনগণের ভয়ে রাজপথ ছেড়ে গ্যারেজে ভিতরে লিফলেট বিতরণ করে ভিডিও করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকমীর্রা। ফেসবুক ভাইরাল হওয়াটায় এখন নেতা—কমীর্দের উৎসবে রূপ নিয়েছে। শুনলাম বন্দরে চারজন গ্রেপ্তার হয়েছে, তারা বাড়িতে ছিলো ভালো ছিলো, কেনো ভাইরাল হতে গেলো।

এসময়  আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর ইউনিয়নের সমাজসেবক খলিলুর রহমান সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102