শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল না’গঞ্জে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০ রোজার মধ্যে বেতনসহ পূর্ণ বোনাস পরিশোধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ফতুল্লায় মটরযান শ্রমিক ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বিএনপি নেতারা: ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লায় থানা মৎস্যজীবী দল নেতা আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে শহরে জোসেফের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ 🪪

আওয়ামীলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল (জোসেফ)।

গত রোববার (২ফেব্রুয়ারি) বাদ মাগরিব ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা জোসেফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টানবাজার থেকে শুরু হয়ে নিতাইগঞ্জ ঘুরে শহরের ২ নং রেলগেইট প্রদক্ষিণ করে ১ নং রেলগেইট হয়ে আবার মিনাবাজার এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে জোসেফ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় নৈরাজ্যের উদ্দেশ্যে মিছিল করেছে তাদের এ সাহস কে দিয়েছ।
তিনি আরো বলেন, বিগত ১৬ বছর আওয়ামীলীগ দেশের জনগনের উপর স্টিম রোলার চালিয়েছে। অসংখ্য গুম, খুন এবং আয়না ঘরের মত অমানুষিক কাজ করেছে এই ফ্যাসিস্ট সরকার। তারা এখন নতুন করে দেশকে অশান্ত করার পায়তারা করছে। দুবাই থেকে অর্থায়ন করা হচ্ছে নারায়ণগঞ্জকে অশান্ত করার লক্ষ্যে।

তিনি এইসব আওয়ামীপন্থীদের সাবধান করে বলেন, আপনারা যদি নির্দোষ হন তাহলে আইনের কাছে নিজেদের সোপর্দ করেন।
কিন্তুু শহরে নতুন করে কোন বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে আপনাদের পিঠের চামড়া থাকবে না।এছাড়াও যারা বিভিন্ন মামলার আসামি হয়ে এখনো পলাতক রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান জোসফ।

এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান, আমির হোসেন, বাপ্পি শিকদার, হাজী সাঈদ, সাঈদ মুন্শি, শফিকুল আলম মুক্ত, সবুজ, মান্নান,শান্ত,আলী নওশাদ তুষার, নুর আলম খন্দকার,রুবেল হেসেন,শাহীন ঢালী, মোজাম্মেল হক, আব্দুর রহিম, সোলায়মান, হারুন উর রশীদ, আলফু প্রধান, মুসা, মাহমুদুল হাসান মাসুম, সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দেরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102