শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

যানজট নিরসনে নগরীতে উচ্ছেেদ অভিযান করেছে প্রসাশন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ 🪪
নারায়নগঞ্জ নগরীতে   যানজট সমস্যা নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হয়েছে। রবিবার (২রা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার জেলা প্রশাসন উদ্যোগে শহরের বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ রোড ও মিরজুমলা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন। অভিযানে তিনটি সিএনজি ডাম্পিংয়ে পাঠানো হয় এবং সড়কে বালু-পাথর রাখায় অপরাধে একজনকে জরিমানা করা হয়। আরও উপস্থিত ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ও জেলা পুলিশে একটি দল।

সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন বলেন, যানজট নিরসনের জন্য আমাদের একটি বৈঠক হয়েছিল। সেখানে সুশীল সমাজের লোকজন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন। তাদের সকলের সিদ্ধান্তের পরিপেক্ষিতে আমাদের এই অভিযান পরিচালনা হয়েছে। যানজট নিরসনে আমাদের যতটুক ভূমিকা রাখা যায় আমরা রাখবো। রাস্তার উপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে, বিশেষ করে ভাসমান দোকান-পাট তা উচ্ছেদ করা ও মালামাল জব্দ করে সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ স্টান্ড থেকে তিনটি সিএনজিকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102