বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া

সদর পশ্চিম থানা জামায়াতের উদ্যােগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ 🪪
আগামী ৭ ফেব্রুয়ারি আমীরে জামায়াতের জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ৩১জানুয়ারি শুক্রবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার উদ্যেগে ভোলাইল ঈদগাহ মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সমাবেশে থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন নারায়ণগঞ্জ এর মানুষ অত্যান্ত শান্তি প্রিয় মানুষ।
রাসুল (স:) এর দেখানো রাস্তায় যদি রাস্ট্র পরিচালিত হয় তাহলে মানুষের প্রত্যাশিত শান্তিভ পাওয়া সম্ভব।  কারন দুনিয়ার মানুষ তার মনগড়া আইন দিয়ে রাস্ট্রে কোন দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেনা।
তাই আসুন জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের দুনিয়া ও আখিরাতের শান্তি নিশ্চিত করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কর্ম পরিষদের সম্মানিত সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও  মোহাম্মদ জাকির হোসেন। বক্তব্য রাখেন ডা: নুরুল ইসলাম,
থানা সেক্রেটারি মোহাম্মদ সাইদুর রহমান, বশিরুল হক, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102