সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

মন্ডলপাড়ায় খাজা মঈনুদ্দিন চিশতি (রহ) স্বরণে ওরশ মোবারক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২০০ 🪪

নগরীর মন্ডলপাড়া এলাকায়  হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ) স্বরণে ৩৪ তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার ২৯ জানুয়ারি বাদ এশা মন্ডলপাড়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে মন্ডলপাড়া অটো রিক্সা ও সিএনজি স্ট্যান্ড মালিক ও শ্রমিকদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মন্ডলপাড়া অটোরিক্সা ও সিএনজি স্ট্যান্ডের সভাপতি কামাল হোসেন সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার হযরত মাওলানা এনায়েতুউল্লাহ খাঁন কাদরী চট্টগ্রাম।
বিশেষ বক্তা ছিলেন মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরাজী।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ।

কার্যকরী প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ খোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রনি, নারায়ণগঞ্জ মহানগর থানা বিএনপির নিজাম,বিশিষ্ট সমাজ সেবক মোঃ অপু, নাঃগঞ্জ মহানগর থানা যুবদলের শাহআলম,১৫ নং ওয়ার্ড যুবদলের শাকিল, ১৫নং ওয়ার্ড যুবদলের আরমান।এ সময় উপস্থিত ছিলেন এলাকার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

দোয়া পরিচালনা করেন প্রধান আলোচক হযরত মাওলানা এনায়েতুউল্লাহ খাঁন কাদরী চট্টগ্রাম।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্ডলপাড়া অটোরিক্সা ও সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102