বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল

আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আমরা ৯৭ নারায়ণগঞ্জের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮১ 🪪
আনন্দ উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঃ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আনন্দ উৎসব করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের এসএসসি ব্যাচ ৯৭ এর শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী প্লাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করলো আমরা ৯৭ নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল নগর পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে সেতু বন্ধনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা ৯৭ নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, এড. রাশেদ ভূইয়া, এমএ মান্নান ভূঁইয়া, সানোয়ার কবির নিতু ও মাসুম আহম্মেদের সমন্বয়ে গত ২৭ ডিসেম্বর আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুদের স্ব-পরিবারে মিলনমেলা ঘটে।
আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মেতে উঠে সবাই। সৃজনশীল বন্ধু আনন্দ, রিমু, নাসরিন, বাপ্পী ও মান্নান ভূঁইয়ার সাবলীল সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে থিম সং পরিবেশন করেন ইমাম হোসেন বাপ্পী ও সঙ্গীত পরিবেশন করেন লিটন গাঙ্গুলি ও শহর বাউল জন সহ অন্যান্য শিল্পীরা। এদিকে চারুকলা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইফতেখারুল প্রিন্স, ফারজানা মিষ্টি ও মানছুরা আক্তার লুনার তত্ত্বাবধানে বিচারক ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনসটিটিউটের অধ্যক্ষ মোঃ সামসুল আলম আজাদ, সহকারী অধ্যাপক শহীদ আহম্মেদ মিঠু ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রকৌশলী আসিফুর রহমান।
অনুষ্ঠান বাস্তবায়নে অর্থ উপ কমিটির শাকিল, আপ্যায়ন কমিটির নুরুল হুদা মহব্বত, ফজলু, কাদের, শামীম, নিয়ম শৃঙ্খলা রক্ষায় মাহাবুব জয়, সাজসজ্জায় সবুজ সাহা এবং সামগ্রিক পর্যাবেক্ষনে ছিলেন তোফাজ্জল হোসেন, সামছুল আলম, শরিফুল সহ বিভিন্ন উপ কমিটির সদস্যরা আন্তরিক মহানুভবতায় আনন্দ উৎসব স্বার্থক ও সুন্দর করে তুলেছেন। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদ আহম্মেদ বাঁধন, মাজহারুল ইসলাম, জিয়াউর রহমান সহ অন্যান্য গুণী বন্ধুরা শুভেচ্ছা বিনিময় করে মানবিক বক্তব্য উপস্থাপন করেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ব্যাচ ৯৭ বন্ধুরা উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে একে অপরের সহযোগিতার মনোভাবে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং পরিবারের বউ বাচ্চাসহ মা-বাবাকে অনুষ্ঠান স্থলে শুভেচ্ছা উপহারের মাধ্যমে সম্মানীত করায় সকলেই আত্মহারা হয়ে যায়। ৯৭ পরিবারের সন্তানদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা স্মারক এবং খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়।
সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও উপস্থিত সবার জন্য র‌্যাফেল ড্র করে বিজয়ীদের হাতে ১০টি পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশু কিশোরদের কোরআন পাঠ, ছড়া, কবিতা ও গজল পরিবেশন করা হয়। আমরা ৯৭ নারায়ণগঞ্জের প্রায় ৫ শতাধিক সদস্য পরিবারের এই আয়োজনে বিকেলের নাস্তা চটপটি, চিতইপিঠা ভাপাপিঠা, কফি ও রাতে খাবার পরিবেশন করা হয়। এ সময় আনুষ্ঠানিক বিদায় বেলায় সকল বন্ধুরা এডমিন প্যানেল ও আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102