বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ৫ আগস্টের পর দেশ ঠিক হওয়ার প্রত্যাশা পূরণ হয়নি— মাওলানা আবদুল জব্বার বক্তাবলীতে রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে বাধা দেয়ায় আখিল মেম্বারকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী হামলা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: চানমারিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ না’গঞ্জে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল

ভূইঘরে ২৫’শ ফিট ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন প্যানেল চেয়ারম্যান মিন্টু ভূইয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩১৩ 🪪
 নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ভূইঘর এলাকার বাস স্যান্ড এর পশ্চিম পাশ থেকে কাজী বাড়ি রোড পযন্ত, ৪ফিট ভাই ২৫’শ ফিট ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন মিন্টু ভূইয়া।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১ টায় ভূইঘর এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এ ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক সম্মানিত ব্যক্তি আইয়ুব আলী ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ  হোসেন,কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ইসহাক মাদবর ও কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. সোবাহান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ড্রেন নির্মাণের বিষয়ে কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের একটি দৃশ্যমান উন্নয়ন হলো এই ড্রেন নির্মাণ কাজটি। আমাদের এমপি শামীম ওসমানের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এই ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ড্রেন টা নির্মাণ হয়েগেলে এলাকাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পুরোন হবে আর কোনো প্রকার জলাবদ্ধতাও সৃষ্টি হবে না।
কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী মিয়া বলেন, এই ড্রেন টা এলাকাবাসী খুব প্রয়োজন ছিলো আমাদের বর্তমান মেম্বার তার নিজস্ব তত্ত্বাবধানে এই ড্রেন নির্মাণ কাজ পরিচালনা করছে, আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছি অনেকদিন পরে হলেও এই ড্রেনটা নির্মাণ করা হচ্ছে। আমি চাই আমাদের বর্তমান মেম্বার আরও বেশি বেশি এলাকার উন্নয়ন করুক তার জন্য শুভ কামনা রইলো।
এবিষয়ে কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন মিন্টু ভূইয়া বলেন, এটার আমার দায়িত্ব ও কর্তব্য তবে এই কাজটা আমাদের এমপি শামীম ওসমান ও চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় করা হচ্ছে। সামনে আরও অনেক উন্নয়নমূলক কাজ এলাকাবাসীর জন্য নিয়ে আসবো তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102