মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা

যুবদল কর্মী শাওন হত্যা: শামীম ওসমানসহ সাবেক ডিসি-এসপির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৭৩ 🪪

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন প্রধান (২৩) নিহতের দুই বছর পর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। 

আজ সোমবার (২১ অক্টোবর) সকালে নিহতের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে যুবদল কর্মী নিহতের ঘটনায় তার ভাই মামলা করেছেন।

মিলন মিয়া বলেন, আমার ভাই শাওন ২০২২ সালের ১ সেপ্টেম্বর সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়। কিন্তু ঘটনার পর পুলিশ প্রথমে আমার ভাইকে যুবলীগ কর্মী বানাতে চেয়েছিল। এতে ব্যর্থ হয়ে আমার ভাইয়ের মরদেহ হস্তান্তরের কথা বলে সাদা কাগজে আমার কাছ থেকে স্বাক্ষর নেয়। সেই স্বাক্ষর ব্যবহার করে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। যেখানে আমাকে মামলার বাদী বানানো হয়।

তিনি বলেন, ‘আমি আদালতে মামলার বিষয়ে নারাজি দিলে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়। এ কারণে পুলিশ আমার পরিবারকে অনেক হয়রানি করেছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় মূল অপরাধীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছি।’

নিহত শাওন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহেব আলীর ছেলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102