রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার  নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি ও মতবিনিময় সভা রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কারামুক্ত ব্যবসায়ী ও সমাজসেবক চাঁন মিয়া ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত আল ফালাহ নেতৃবৃন্দের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মাসদাইরে এলাকাবাসীর বিশাল বিক্ষোভ সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

আলীরটেক ঈদগাহ ভেঙে মসজিদের পাশে আরেকটি মসজিদ নির্মাণের পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৯৬ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক গ্রামের প্রধান ঈদগাহ ভেঙে মসজিদ নির্মাণে পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল। ঈদগাহ সংলগ্ন একটি দোতালা মসজিদ থাকা সত্বেও ঈদগাহ ভেঙে আরেকটি মসজিদ নির্মাণের উদ্যোগে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা যায়।

এলাকাবাসী জানান, আলীরটেক গ্রামে একটাই ঈদগাহ। এর অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন সময় সরকারি বরাদ্দ বেবহৃত হয়ে আসছে। ঈদগাহ সংস্কারের জন্য কিছুদিন আগেও জেলা পরিষদের মাধ্যমে বরাদ্দ আসে। এই সরকারি বরাদ্দকৃত ঈদগাহ ভেঙে ৪/৫ গজের মধ্যে আরেকটি মসজিদ নির্মাণ বিতর্কিত সিদ্ধান্ত।বলে দাবি তাদের। তাছাড়া পাশাপাশি দুটি মসজিদ হলে এখানকার মুসল্লীদের মাঝেও বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এলাকাবাসী আরও জানায় ঈদগাহ ভেঙে মসজিদ নির্মিত হলে ঈদের নামাজ কোথায় পড়বে তারা। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে সকলের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও তারা এই মসজিদ নির্মাণ করছেন একটি কুচক্রী মহল। মসজিদের পাশে আরেকটা মসজিদ নির্মাণের চেষ্টা এটা কোনোভাবে এলাকার লোকজন মেনে নেবে না।

সরকার বাড়ি মহল্লাবাসীর দাবি,জোহর এবং আসরে দুই কাতার মুসল্লী হয়না কেন আরেকটি মসজিদ নির্মাণের দরকার। এখানে আরেকটি মসজিদের প্রয়োজনীয়তা আছে কিনা তদন্তের মাধ্যমে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বাধাঁসত্বেও মসজিদ নির্মাণ করলে এলাকার মুসল্লীরা এর কঠোর প্রতিবাদ করবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন এর কাছে ফোনে জানতে চাইলে, ‘তিনি জানেন না বলে জানিয়েছেন।এলকায় গেলে বলতে পারবো।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এর মুঠোফোনে কল দেয়া হলে তিনি জানান,নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার কথা বুঝতে পারছিনা বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102