আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার লক্ষ্যে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।
দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সর্দার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের নির্দেশক্রমে এবং অনুমোদনে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই নির্বাচন পরিচালনা কমিটিতে নিরব রায়হানকে চেয়ারম্যান এবং মো. ইউসুফ হোসাইনকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন: মোস্তফা খন্দকার, তানজিমুল ইসলাম, তরিকুল ইসলাম রাকিব, লুবনা রহমান, আব্দুর রহমান গাফ্ফারি, নাজমুস সাদাত রুমি, শাহাবুদ্দিন শান্ত, রনি খন্দকার, হাজী আতিক মোহাম্মদ তামিম, রাকিবুল হাসান রাহাত, রিনা আক্তার, মো. তাওহীদুল ইসলাম, ইমন আলী, মো. ইয়ানুর, এ্যাড. মো. সেলিম মিয়া, শাখাওয়াত হোসেন তারেক, ওমর ঢালী, জাহিদুল হক বাঁধন এবং নূরজামাল হাসান।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে দলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। নবনির্বাচিত সদস্যরা আগামী দিনে দলের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কমিটির সদস্য হিসেবে নাজমুল ইসলামের অন্তর্ভুক্তি ছাত্রশক্তির নেতাকর্মীদের মাঝে উৎসাহ জুগিয়েছে।