রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ ঘণ্টায় কিশোর গ্যাং ও মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ১২২ অশালীন রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে গঠনমূলক আলোচনার আহ্বান মাশুকুল ইসলাম রাজীবের চ্যালেঞ্জের পাহাড় সামনে রেখে নবাগত এসপির কড়া বার্তা: অপরাধে কোনো ছাড় নয় সোনারগাঁওয়ে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে ২ মাসের কারাদণ্ড ফতুল্লা থানা জামায়াতের সাবেক আমীর মাহাবুব ই কিবরিয়ার ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক সোনারগাঁয়ে কথিত নেতা শুকুরআলী ও ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বন্দর মুছাপুরে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জে সম্প্রীতির আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ 🪪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও নির্বাচনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি শক্তিশালী ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সর্দার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটিতে নিরব রায়হানকে চেয়ারম্যান এবং মো. ইউসুফ হোসাইনকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোস্তফা খন্দকার, তানজিমুল ইসলাম, তরিকুল ইসলাম রাকিব, লুবনা রহমান, আব্দুর রহমান গাফ্ফারি, নাজমুস সাদাত রুমি, শাহাবুদ্দিন শান্ত, রনি খন্দকার, হাজী আতিক মোহাম্মদ তামিম, রাকিবুল হাসান রাহাত, রিনা আক্তার, মো. তাওহীদুল ইসলাম, ইমন আলী, মো. ইয়ানুর, এ্যাড. মো. সেলিম মিয়া, শাখাওয়াত হোসেন তারেক, ওমর ঢালী, জাহিদুল হক বাঁধন, নূরজামাল হাসান এবং নাজমুল ইসলাম।

এই কমিটি আসন্ন নির্বাচনে জেলার সার্বিক প্রস্তুতি গ্রহণ, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় সাধন, আইনী ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতকরণ এবং মিডিয়া ও প্রচার কার্যক্রমসহ সার্বিক মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল একটি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102