সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের প্রাণঢালা অভিনন্দন জানালেন কৃষকদল নেতা ফয়সাল সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিদ্যুৎ এর জন্মোৎসব পালিত ফতুল্লাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সন্ত্রাসী হামলায় আহত তাইজুলকে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতা হাজী মুজিবুর রহমান: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ডা. মজিবুর রহমান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ ১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু

নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের প্রাণঢালা অভিনন্দন জানালেন কৃষকদল নেতা ফয়সাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬ 🪪

বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়ের দিন। পুরোনো বছরের সব দুঃখ, গ্লানি আর ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার নামই নববর্ষ। নতুন বছরের এই আলোকচ্ছটা নারায়ণগঞ্জবাসীর প্রতিটি ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।”

কৃষকদলের নেতা হিসেবে মেহনতী মানুষের কথা উল্লেখ করে সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, “আমাদের দেশ ও অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষকের পরিশ্রমের ওপর। নববর্ষের এই আনন্দ উৎসবে আমি নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষ, বিশেষ করে আমাদের অন্নদাতা কৃষকদের জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। নতুন বছরে কৃষকের সোনালী হাসিতে ভরে উঠুক আমাদের সোনার বাংলা।”

তিনি আরও বলেন, “নববর্ষ আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের পথে চলতে। আমি দোয়া করি, নতুন বছরে নারায়ণগঞ্জবাসী যেন সকল হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে। মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং জনসেবায় আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও রাজপথে থাকবো ইনশাআল্লাহ।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে ‘শুভ নববর্ষ’ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102