সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের প্রাণঢালা অভিনন্দন জানালেন কৃষকদল নেতা ফয়সাল সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিদ্যুৎ এর জন্মোৎসব পালিত ফতুল্লাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সন্ত্রাসী হামলায় আহত তাইজুলকে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতা হাজী মুজিবুর রহমান: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ডা. মজিবুর রহমান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ ১৩নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হীরা সরদার নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর প্রজন্ম দল নেতা অপু

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৫ 🪪

সাংবাদিক সমাজের কল্যাণে অধিকার দাবি এবং আদায় ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান নিয়ে ২০২৫ সালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি(NJU) আত্মপ্রকাশ ঘটে। ১২ এপ্রিল রোববার সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিস্ট কার্যকরী কমিটি(২০২৬-২০২৮) নাম ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি দৈনিক আমার সময় প্রতিনিধি ও নিউজ পোর্টাল বর্তমান সংবাদবিডি২৪ডটকম এর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক দৈনিক ভোরের সময় প্রতিনিধি ও বিদ্যুৎ টাইমস -এর সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১২ এপ্রিল রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ আবেদীন ভীলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন -সিনি: সহ-সভাপতি পদে- কাজী আনিসুল হক হীরা, দৈনিক আজকের নীর বাংলা, সহ-সভাপতি পদে- মো: আসলাম মিয়া, দৈনিক ঢাকা প্রতিদিন, সহ- সাধারণ সম্পাদক পদে-
মো: মনিরুল ইসলাম মনির , দৈনিক বাংলাদেশের আলো, সাংগঠনিক সম্পাদক পদে-এম,আর হায়দার রানা, দৈনিক আজকের নীর বাংলা , অর্থ সম্পাদক পদে-আবুল কালাম সরদার, সাপ্তাহিক রুদ্র কন্ঠ, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে-মোঃ শাহ আলম,এন,এ,এন,টিভি,দপ্তর ও প্রচার সম্পাদক পদে-হারুন অর রশিদ সাগর,দৈনিক দেশের আলো,আইন বিষয়ক সম্পাদক পদে- এড: সাহিদুল ইসলাম টিটু, দৈনিক জন্মভূমি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- মোঃ মোজ্জাম্মেল হোসেন লিটন, দৈনিক অগ্রবাণী প্রতিদিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে- জাকির আহমেদ, দৈনিক খবর প্রতিদিন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, এইচ.এম.সেকান্দার আলী, দৈনিক রুদ্র বার্তা, সোহেল গাজী, বিজয় টিভি, মুন্না খান,সময়ের কন্ঠস্বর,আল আমিন, দৈনিক এশিয়ান এইজ, মো: কাউছার হোসেন, দৈনিক ভোরের সময়, মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, দৈনিক অন্য কন্ঠ, ওয়ারদে রহমান, রুদ্র কন্ঠ, মোঃ শাহ আলম, দৈনিক সবার কন্ঠ, মোঃ শাহিন আহমেদ, সাপ্তাহিক দূর্ণীতির চিত্র।

উল্লেখ্য, ‘সত্যের পথে, সাংবাদিকদের ঐক্যে’ শ্লোগান কে ধারন করে গত বছরের ২৫ জুন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) স্থানীয় সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের পর থেকেই যথাসাধ্য মতো সাংবাদিকদের কল্যাণে ও সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102